নিজস্ব সংবাদদাতা ১৬ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান:কাঁকসার পঞ্চায়েত প্রধান শুক্লা সিং এর ক্যানেল পারের বসত বাড়িতে কালী পুজোকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দেয় কাঁকসা থানার পুলিশ।
সোমবার সকালেও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়।কাঁকসার ক্যানেল পারে সর্বজনীন কালীপুজোর সদস্য দের সঙ্গে প্রধানের কালী পূজার সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ ।

এলাকার মানুষ দের অভিযোগ কাঁকসা পঞ্চায়েত প্রধানের স্বামী এলাকার মানুষ দের ওপর অত্যাচার করে বহিরাগতদের নিয়ে এসেছে । বহিরাগতদের নিয়ে মদের আসর সহ বিভিন্ন অসামাজিক কাজ করে প্রধানের স্বামী বলে অভিযোগ এলাকাবাসীদের । যদিও পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানিয়েছেন এলাকার মানুষ তার স্বামী কে মেরে ফেলার হুমকি দিয়েছে এমনকি তাকে ও তার মেয়েকে অত্যাচার করছে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে সোমবার সকালে।পরিস্থিতি সামাল দেয় কাঁকসা থানার পুলিশ।
আরও পড়ুন…অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মহম্মদ বক্স এলাকায়
বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কাঁকসা থানার পুলিশ।



















