PPE কিটের দাবিতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

PPE কিটের দাবিতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৫ মে, বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি কোম্পানির ১৬২ জন স্বাস্থ্য কর্মী রয়েছে। সেই সমস্ত স্বাস্থ্য কর্মীদের অভিযোগ কোম্পানি তাদের সাথে খারাপ ব্যবহার করছে, কোম্পানি কোনরকম যোগাযোগ রাখে না। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও নানান অভিযোগ তাদের।

মঙ্গলবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত যে সমস্ত ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্ল রয়েছেন তারা ঘণ্টাখানেকের কর্মবিরতি করে বিক্ষোভ দেখান হাসপাতালের সামনে। তাদের মূল অভিযোগ করোনা সন্দেহে যে সমস্ত মানুষকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কোনরকম প্রটেকশন ছাড়াই ওয়ার্ডবয়দের কে সেখানে যেতে বাধ্য করা হচ্ছে তাদের সেখানে নিয়ে যেতে।

বিক্ষোভকারীদের কথায় যদি কারোর করনা পজেটিভ হয়ে থাকে সে ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়বে আমাদের মধ্যেও। আমরা বুঝতে না পেরে ছড়িয়ে ফেলবো হাসপাতালে কর্মরত বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের শরীরে। পাশাপাশি আমাদেরও পরিবার রয়েছে। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ৫০ পার্সেন্ট কর্মী কাজ করবেন হাসপাতালে, বাকিরা কর্মবিরতি পালন করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top