
নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- এদিন সিউড়ি থানার সামনে মহিলা মোর্চার অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীরভূম বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল। তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মায়েরা বোনেরা শান্তিতে ঘুমাতে পারেন না। আপনারা যদি মনে করেন বিজেপির লোককে ঘুমাতে দেব না, তাহলে আমিও কথা দিলাম আমি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বীরভূম জেলার কোন পুলিশকে আমি শান্তিতে ঘুমোতে দেবনা। আমরা প্রত্যেকদিন জেলার কোথাও না কোথাও বিজেপির বিভিন্ন প্রোগ্রাম করব। আর আপনাদেরকে এইভাবে রোদে গরমে খেয়ে না খেয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অতএব আমরা ঘুমাবো না আপনাদের কেউ ঘুমাতে দেব না।



















