SIR নিয়ে রাজ্য-কমিশন সংঘাত, সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ শুনানি

SIR নিয়ে রাজ্য-কমিশন সংঘাত, সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ শুনানি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে যে বিষয়টি এখন দেশের শীর্ষ আদালত Supreme Court of India-এর এজলাসে। শুক্রবারও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দায়ের করা SIR সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে ৩১ নম্বরে রয়েছে এই মামলা, ফলে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।
রাজ্যের অভিযোগ, SIR প্রক্রিয়ায় কমিশন একাধিক অনিয়ম করেছে। গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সওয়ালে মান্যতা দিয়ে আদালত নির্দেশ দেয়, রাজ্যের অফিসারদের দিয়েই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। পাশাপাশি স্পষ্ট জানানো হয়, নাম বাদ বা সংযুক্তির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO এবং AERO-রা। এদিন বেঞ্চ আরও জানিয়ে দিয়েছে, যাঁরা এতদিন মাইক্রো অবজারভার হিসেবে SIR-এর কাজ করছিলেন, তাঁরা আর কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না—তাঁদের ভূমিকা থাকবে শুধুই সহায়ক হিসেবে। চূড়ান্ত ক্ষমতা থাকবে ERO ও AERO-দের হাতেই।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চে চলছে এই শুনানি। বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চোলি। শুক্রবারও একই বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আর মাত্র আট দিন বাকি। তার আগে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
গত ৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নিজে সশরীরে আদালতে উপস্থিত থেকে সওয়াল করেছিলেন। তবে ৯ ফেব্রুয়ারি তিনি সশরীরে হাজির ছিলেন না। এদিনও তিনি আদালতে উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আদালতের পর্যবেক্ষণ এই মামলার গতিপথ অনেকটাই নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top