কলকাতা – যৌনকর্মীদের জন্য SIR ফর্ম ফিলাপ নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন কারণে এখনও বহু যৌনকর্মী ফর্ম পূরণ করতে পারেননি। অনেকের ভোটার তালিকায় নাম নেই, আর যাদের নাম আছে, তাদের ২০০২ সালের ম্যাচিং সামাজিক কারণে অসুবিধাজনক। সোনাগাছি সহ কলকাতার তিনটি নিষিদ্ধপল্লীর যৌনকর্মীদের জন্য নির্বাচনের সুবিধার্থে বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে CEO অফিসে অভিযোগ জানানোর পর এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্দেশ্য যৌনকর্মীদের ভোটার তালিকা আপডেট এবং SIR ফর্ম পূরণে সহায়তা করা।
ক্যাম্পের উদ্বোধনের আগে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও, অ্যাডিশনাল সিইও, ডিইও, ইআরও এবং বিএলওরা। এই উদ্যোগের মাধ্যমে যৌনকর্মীরা ভোটার তালিকা সংশোধন এবং ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন।




















