
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ:- ঝাড়খণ্ডের পাহাড় থেকে আসা জলের তোড়ে ভেঙে গেলো ফারাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায় ৮০ নম্বর জাতীয় সড়ক।যার জেরে বিচ্ছিন্ন হয়ে গেলো বাংলা – ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা। বিধায়ক ও স্থানীদের অভিযোগ প্রায় প্রতিবছর ৮০ নম্বর জাতীয় সড়কের এই নিশিন্দ্রা কাটান এলাকা ভেঙে যায়।সেই কারণে ফারাক্কা NTPC কতৃপক্ষ সেই এলাকায় ব্রিজ তৈরি জন্য জেলা শাসকের ফান্ডে টাকা দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার নিজে দ্বায়িত্ব নিয়ে টেন্ডার ডেকে সেই এলাকায় ব্রিজ তৈরি করছে । এবার জাতীয় সড়ক ভেঙে যাওয়ায় সমস্যায় পড়লেন স্থানীয়রা।



















