
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৬ ই ফেব্রুয়ারি : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রীদের জন্য লক্ষাধিক টাকা ব্যায়ে বানানো হয়েছে চারটি ডিসপ্লে ডিজিটাল নোটিশ বোর্ড। যেখান থেকে সব সময় অডিয়ো-ভিস্যুয়াল মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল প্রভৃতি ডিসপ্লে হচ্ছে। বৃহস্পতিবার উঠে এল সেই ছবি। জঙ্গলমহলের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের ডিজিটাল নোটিশ বোর্ড এই প্রথম। ডিজিটাল নোটিশ বোর্ড পেয়ে খুশি পড়ুয়ারা।



















