অনশনের ২০ দিনের বেশি পর সংকটজনক সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ

অনশনের ২০ দিনের বেশি পর সংকটজনক সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – দিল্লির যন্তর মন্তরে চলা অনির্দিষ্টকালের অনশনের মাঝে সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী অভিজিৎ দিপকে। তাঁর বক্তব্য, ওয়াংচুক এখন এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার শৌচাগারে যাওয়ার সময় তিনি দু’বার পড়ে যেতে যেতে বেঁচেছেন বলেও অভিযোগ করেছেন দিপকে।

গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। নিট-সহ একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চ থেকে নামার সময় তাঁকে অন্যদের সাহায্য নিতে হচ্ছে। ধীরে ধীরে হেঁটে শৌচাগারের দিকে গেলেও পথেই উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে।

অভিজিৎ দিপকের দাবি, তিনি ব্যক্তিগতভাবে ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ করেছিলেন। তবে ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে অনশন ভাঙতে বলার পরিবর্তে সরকারের কাছে জানতে চাওয়া উচিত কেন আন্দোলনের দাবিগুলির কোনও উত্তর দেওয়া হচ্ছে না।

এদিকে চিকিৎসকদের বুলেটিনে জানানো হয়েছে, দীর্ঘদিনের অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটজনক। চিকিৎসক সতীশ লাম্বার তথ্য অনুযায়ী, অনশন শুরুর পর থেকে তাঁর ওজন ৯ কেজিরও বেশি কমে বর্তমানে ৫৬.৯ কেজিতে নেমে এসেছে। শরীরে সঞ্চিত শক্তির ভাণ্ডার প্রায় শেষ হয়ে যাওয়ায় এখন পেশি ক্ষয় শুরু হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top