অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ইডির কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের, ১১ আগস্ট পরবর্তী শুনানি

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ইডির কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের, ১১ আগস্ট পরবর্তী শুনানি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লি:

অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানির সময় ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের নিযুক্ত প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টগুলি থেকে দৈনন্দিন খরচ চালানোর জন্য অর্থ তোলার অনুমতি দেওয়া যায় কি না, সেই বিষয়ে সব পক্ষের মতামত জানতে চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে দাবি করেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি ফ্রিজ থাকার কারণে কর্মীদের বেতনসহ দৈনন্দিন প্রশাসনিক ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস. ভি. রাজু আদালতে জানান, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এবং এখনও নিয়মিত আর্থিক লেনদেন চলছে। এই বক্তব্যের জবাবে কপিল সিব্বল আদালতে বলেন, যদি লেনদেন হয়ে থাকে, তবে তার প্রমাণ উপস্থাপন করা হোক।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের বিষয়ে ইডির বিস্তারিত মতামত জানতে চেয়েছে। সেই সঙ্গে আগামী ১১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top