ইরানকে ফের কড়া বার্তা ট্রাম্পের, ‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’ মন্তব্যে বাড়ল কূটনৈতিক চাপ

ইরানকে ফের কড়া বার্তা ট্রাম্পের, ‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’ মন্তব্যে বাড়ল কূটনৈতিক চাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ওয়াশিংটন:

ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আচরণের তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন, তাদের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে—চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প ইরানকে ‘দ্বিমুখী’ আচরণের অভিযোগে অভিযুক্ত করেন। তাঁর দাবি, ইরান একদিকে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিল, অন্যদিকে প্রকাশ্যে সেই আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরান স্বীকার করুক বা না করুক, বহু দশক ধরে চলা একটি জটিল সমস্যার সমাধান নিয়েই আলোচনা চলছে। তাঁর মতে, সেই সমস্যার স্থায়ী সমাধানে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে দুই দেশের সম্পর্ক এবং চলমান কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top