আগাম সতর্কতা ছাড়াই বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ, সমস্যায় ব্যবহারকারীরা

আগাম সতর্কতা ছাড়াই বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ, সমস্যায় ব্যবহারকারীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি:

আগাম কোনও সতর্কতা ছাড়াই ভারতের বিভিন্ন প্রান্তে বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। সোমবার রাত থেকে একাধিক ব্যবহারকারীর ফোনে ‘Account Under Review’ বার্তা দেখা যায়। সেখানে জানানো হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ব্যবহৃত ডিভাইসের তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পর্যালোচনার প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। সেই সময় পর্যন্ত অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

ব্যবহারকারীদের পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ‘Learn about account issue’ নামে একটি অপশনও দেওয়া হয়েছে, যেখানে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার, অ্যাকাউন্টের নিরাপত্তা এবং চুরি যাওয়া ফোন বা অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য উপলব্ধ রয়েছে।

হঠাৎ কোনও পূর্ব সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু ব্যবহারকারী। সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, নির্দিষ্ট কোনও কারণ না জানিয়েই তাঁদের অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আনা হয়েছে। কেউ কেউ পুনর্বিবেচনার আবেদন করলেও শুধুমাত্র ২৪ ঘণ্টা অপেক্ষা করার বার্তা পেয়েছেন বলে দাবি করেছেন। এর ফলে জরুরি যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বহু ব্যবহারকারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top