‘উত্তরণ ২০২৬’-এ শিল্প, উদ্ভাবন ও কর্মসংস্থানের নতুন রূপরেখা, এক মঞ্চে দেশ-বিদেশের প্রতিনিধিরা

‘উত্তরণ ২০২৬’-এ শিল্প, উদ্ভাবন ও কর্মসংস্থানের নতুন রূপরেখা, এক মঞ্চে দেশ-বিদেশের প্রতিনিধিরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -;বাংলার শিল্প, ব্যবসা, উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হল বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘উত্তরণ ২০২৬’। ব্যবসায় বাঙালি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারত ও বিদেশ থেকে ৩০০-রও বেশি শিল্পপতি, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং উদ্ভাবক অংশ নেন। দিনভর বিভিন্ন অধিবেশনে শিল্পোন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সম্মেলনে উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তিনির্ভর শিল্প, উৎপাদন, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং বাংলার অর্থনৈতিক সম্ভাবনাকে কেন্দ্র করে মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাজ্যের শিল্প ও ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা তৈরি করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড়ের স্বামী বেদাতিতানন্দ, ওবিটি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষ্মী টি-র ম্যানেজিং ডিরেক্টর রুদ্র চ্যাটার্জী, ব্যবসায় বাঙালি ফাউন্ডেশনের প্রধান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুব্রত চ্যাটার্জি, প্রতিষ্ঠাতা সদস্য সুগত রায় ও অনিন্দিতা মুখার্জি, ‘উত্তরণ ২০২৬’-এর আহ্বায়ক কৌশিক ভট্টাচার্য, স্টিয়ারিং কমিটির সদস্য ইন্দ্রনীল গোহ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিল্পপতি, নীতিনির্ধারক ও উদ্যোক্তারা।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলায় শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন। পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যও তুলে ধরা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top