এসআইআর কাজের জন্য বিএলও ও সুপারভাইজারদের এককালীন ৬ হাজার টাকা সাম্মানিক ঘোষণা করল নির্বাচন কমিশন

এসআইআর কাজের জন্য বিএলও ও সুপারভাইজারদের এককালীন ৬ হাজার টাকা সাম্মানিক ঘোষণা করল নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার (BLO) এবং বিএলও সুপারভাইজারদের জন্য এককালীন ৬ হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার ঘোষণা করল নির্বাচন কমিশন। সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে নিযুক্ত বিএলও ও সুপারভাইজাররা এই সুবিধা পাবেন।

নির্বাচন কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের অতিরিক্ত কাজের চাপ, কাজের ব্যাপ্তি এবং মাঠ পর্যায়ে দায়িত্ব বিবেচনা করেই এই এককালীন অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাম্মানিক বার্ষিক পারিশ্রমিকের পাশাপাশি আলাদাভাবে প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিএলওরা প্রতি বছর ১২ হাজার টাকা করে পারিশ্রমিক পান, পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা দেওয়া হয়। নতুন ঘোষণায় তাঁদের মোট প্রাপ্ত সুবিধার পরিমাণ আরও বাড়ল।

উল্লেখ্য, গত বছর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত, স্থানান্তরিত, ভুয়ো এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম যুক্ত করার কাজ চলছে। প্রথমে বিহারে এই প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটি সম্প্রসারিত হয়।

নির্বাচন কমিশনের মতে, বিভিন্ন রাজ্যে সফলভাবে এসআইআর কার্যক্রম সম্পন্ন হওয়ায় এবং মাঠপর্যায়ে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করেই এই অতিরিক্ত সাম্মানিক ঘোষণা করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে প্রশাসনিক মহলে কর্মীদের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top