ওড়িশার পথে বাংলা, রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করার উদ্যোগ পর্যটন দপ্তরের

ওড়িশার পথে বাংলা, রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করার উদ্যোগ পর্যটন দপ্তরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ওড়িশা সরকারের পথে এবার বাংলার সরকারও। ওড়িশা সরকার যেভাবে দেশের হকি দলকে স্পনসর করে, একইভাবে দেশ ও রাজ্যের টেবিল টেনিস সংস্থাকে স্পনসর করার উদ্যোগ নিতে পারে বাংলার পর্যটন দপ্তর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনই বার্তা দিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের পর্যটন দপ্তর বাংলা এবং দেশের টেবিল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে প্রস্তাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর কাছে পাঠানো হবে এবং তিনিই পরবর্তী পদক্ষেপের বিষয়টি দেখবেন। পর্যটনমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের টেবিল টেনিস দলকে স্পনসর করার পাশাপাশি জাতীয় দলকেও স্পনসর করার জন্য আলোচনা করা হবে। রাজ্য টেবিল টেনিস সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পর্যটন দপ্তরের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সংস্থার তরফে একটি প্রস্তাব তৈরি করে পর্যটন দপ্তরের কাছে পাঠানো হবে। একইভাবে পর্যটন দপ্তরও নিজেদের প্রস্তাব তৈরি করে তা পাঠাবে। এরপর ক্রীড়ামন্ত্রীর মধ্যস্থতায় গোটা বিষয়টি চূড়ান্ত করা হবে। ফলে প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের টেবিল টেনিস দল তো বটেই, জাতীয় স্তরের টেবিল টেনিসের সঙ্গেও বাংলার পর্যটনের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top