কলকাতায় ৮ জনের কোভিড সংক্রমণ, জ্বর-সর্দির আবহে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

কলকাতায় ৮ জনের কোভিড সংক্রমণ, জ্বর-সর্দির আবহে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – জুলাইয়ের শেষ সপ্তাহে বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে শহরজুড়ে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বেড়েছে। এরই মধ্যে কলকাতার বিভিন্ন হাসপাতালের রিপোর্টে ৮ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায় নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। চিকিৎসক মহলের একাংশের মতে, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি কোভিড সংক্রমণের ঘটনাও নজরে আসছে। তবে পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের বক্তব্য, করোনাভাইরাস এবং কোভিড-১৯ একই বিষয় নয়। করোনাভাইরাস একটি বৃহৎ ভাইরাস পরিবারের নাম, যার মধ্যে সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী একাধিক ভাইরাসও রয়েছে। তাই কোনও পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়া মানেই যে সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত, এমন ধারণা সঠিক নয়।

বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে ‘বায়োফায়ার টেস্ট’-এ করোনাভাইরাস পজিটিভ এলেও সেটি সাধারণ করোনাভাইরাস সংক্রমণ হতে পারে। কোভিড-১৯ নিশ্চিত করতে নির্দিষ্ট পরীক্ষার ফল এবং চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন। রিপোর্টের ভুল ব্যাখ্যা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে, উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top