কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণির নতুন নাম নিয়ে জোর জল্পনা

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণির নতুন নাম নিয়ে জোর জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বদলের বাংলায় কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গঠিত নামকরণ মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতেই শহরের বিভিন্ন রাস্তার নতুন নাম নির্ধারণ করা হবে। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সূত্রের দাবি, বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে রাখা হতে পারে। পাশাপাশি লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির মতো কয়েকটি রাস্তার নামও পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

গোপাল পাঁঠার নামে রাস্তার নামকরণ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, কলকাতায় আর কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ শাসকের নামে রাস্তার নাম রাখা হবে না। তাঁর বক্তব্য, ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নামে নতুন করে নামকরণ করা হবে না। তবে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্ত ব্যক্তিত্বদের নাম বিবেচনা করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবগুলি মূল্যায়নের জন্য রাজ্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে। কমিটির সুপারিশ সরকারের কাছে জমা পড়ার পর প্রশাসনিক অনুমোদন মিললেই ধাপে ধাপে নতুন নাম কার্যকর করা হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসানো হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top