কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়ায় সাত দফা আপত্তি সিপিএমের

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়ায় সাত দফা আপত্তি সিপিএমের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – কলকাতা পুরসভার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশ হতেই একাধিক আপত্তি তুলল সিপিএম। দলের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাস্তার […]



কলকাতা – কলকাতা পুরসভার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশ হতেই একাধিক আপত্তি তুলল সিপিএম। দলের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাস্তার নাম ও সীমানা নির্ধারণের পদ্ধতিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। পাশাপাশি বিকল্প প্রস্তাব জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পরই পুর কমিশনারকে চিঠি দিয়ে সাত দফা আপত্তি জানায় সিপিএম।

সিপিএমের অভিযোগ, নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে থাকা রাস্তার নামগুলি সঠিকভাবে উল্লেখ করা হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই উল্লিখিত রাস্তার নাম প্রস্তাবিত ওয়ার্ডের প্রকৃত সীমানা স্পষ্ট করছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি দলের।

কয়েকটি ওয়ার্ডের পারস্পরিক সংলগ্নতা এবং সেগুলির তুলনামূলকভাবে নিয়মিত ও সুনির্দিষ্ট আকৃতি নিয়েও প্রশ্ন তুলেছে সিপিএম। তাদের দাবি, খসড়া প্রস্তাবে ওয়ার্ডগুলির সীমানা আরও স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।

এছাড়াও বিকল্প প্রস্তাব জমা দেওয়ার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে, তা অত্যন্ত কম বলে অভিযোগ করেছে সিপিএম। দলের নেতাদের বক্তব্য, এত কম সময়ের মধ্যে বিস্তারিতভাবে খসড়া পরীক্ষা করে বিকল্প প্রস্তাব তৈরি করা কঠিন। এর ফলে গোটা প্রক্রিয়ার উদ্দেশ্যই কার্যত ব্যাহত হতে পারে।

রাজনৈতিক দলগুলিকে এখনও এই প্রক্রিয়ায় যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলেও প্রশ্ন তুলেছে সিপিএম। পুর কমিশনারের কাছে চিঠি দিয়ে খসড়া ওয়ার্ড বিন্যাসের বিষয়গুলি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা।

কলকাতা – কলকাতা পুরসভার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশ হতেই একাধিক আপত্তি তুলল সিপিএম। দলের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাস্তার […]

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top