ভারতীয় ফুটবলে আরও এক বড় ম্যাচের চমক, পানামার বিরুদ্ধে নামছে ভারত

ভারতীয় ফুটবলে আরও এক বড় ম্যাচের চমক, পানামার বিরুদ্ধে নামছে ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তার আগেই আরও একটি বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাচ্ছে ভারতীয় ফুটবল দল। পানামার বিরুদ্ধে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচের দিনক্ষণও এবার নিশ্চিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলবেন সন্দেশ জিংঘান, আনোয়ার আলিরা। ফলে ব্রাজিল ম্যাচের আগে পানামার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা।

বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পানামার অবস্থান ৪৪ নম্বরে। বিশ্বকাপেও খেলেছে মধ্য আমেরিকার এই দল। ফলে পানামার বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হতে চলেছে।

পানামা ফুটবল দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ২৬ সেপ্টেম্বরের ম্যাচের দিনক্ষণ জানানো হয়েছে। তবে ম্যাচটি ঠিক কোন মাঠে অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top