ক্যাপ্টেন্সি টাস্কের পরেই সৃজলাকে নিয়ে বিস্ফোরক নন্দিনী! রাজবীরের সঙ্গে কথোপকথনে চরিত্র নিয়ে তুললেন একাধিক প্রশ্ন

ক্যাপ্টেন্সি টাস্কের পরেই সৃজলাকে নিয়ে বিস্ফোরক নন্দিনী! রাজবীরের সঙ্গে কথোপকথনে চরিত্র নিয়ে তুললেন একাধিক প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: ‘বিগ বস বাংলা’-র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে সৃজলা গুহ এবং নন্দিনী দত্তের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা এবার নতুন মোড় নিল। টাস্ক চলাকালীন ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হন সৃজলা। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এর মধ্যেই সৃজলাকে নিয়ে রাজবীরের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে দেখা গেল নন্দিনীকে। মঙ্গলবার রাতে অধিকাংশ প্রতিযোগী ঘুমিয়ে পড়ার পর, আলো নিভে গেলে বিছানায় শুয়েই রাজবীরের সঙ্গে সৃজলার আচরণ নিয়ে কথা বলেন তিনি।

নন্দিনী রাজবীরকে প্রশ্ন করেন, সৃজলার সঙ্গে তাঁর কথা বলার ধরন কেন তাঁর কাছে স্বাভাবিক বলে মনে হয় না। তাঁর কথায়, রাজবীর ও সৃজলার কথোপকথনকে তাঁর বন্ধুত্বপূর্ণ বলেও মনে হয় না। বিষয়টি শুনে রাজবীর পাল্টা জানতে চান, তাহলে কি তিনি সৃজলার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন? জবাবে নন্দিনী বলেন, সৃজলার একটি স্থায়ী প্রেমের সম্পর্ক রয়েছে।

এরপর রাজবীর স্পষ্ট করে জানান, সৃজলার প্রতি তাঁর কোনও আগ্রহ নেই। তবে নন্দিনী আদৌ সৃজলার প্রতি আগ্রহী কি না, তা যেন তিনি নিজেই কথা বলে জেনে নেন বলেও মন্তব্য করেন। সেখান থেকেই সৃজলার সঙ্গে রাজবীরের সম্পর্ক এবং তাঁর আচরণ নিয়ে আরও ব্যক্তিগত মন্তব্য করতে শুরু করেন নন্দিনী।

নন্দিনীর দাবি, কখনও দুর্নিবার, কখনও জিতু, আবার কখনও রাজবীরের সঙ্গে সৃজলার মেলামেশা তাঁকে অস্বস্তিতে ফেলে। তাঁর বক্তব্য, রাজবীরের সঙ্গে সৃজলার খুব বেশি কথা না হওয়ার পিছনে তাঁর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠ সম্পর্কই অন্যতম কারণ। এমনকি সৃজলা ইচ্ছা করেই এমন কিছু করেন, যাতে তাঁর খারাপ লাগে বলেও অভিযোগ করেন নন্দিনী।

আলোচনার একেবারে শেষে সৃজলার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন নন্দিনী। তাঁর দাবি, সৃজলা এমন অনেক কিছু করেছেন যা তাঁর কাছে ‘ফেক’ বলে মনে হয়েছে এবং তিনি নাকি ‘ফেক’ করতে ভালো পারেন। নন্দিনীর এই মন্তব্য ঘিরে ‘বিগ বস বাংলা’-র ঘরে সৃজলা-নন্দিনী দ্বন্দ্ব আরও কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর দর্শকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top