চোরবাগান কাণ্ডে প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা

চোরবাগান কাণ্ডে প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্টের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে, চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

সপ্তমীর আনন্দের রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু পরিবার স্বজন হারিয়েছে। আহতদের চিকিৎসা চলছে, অন্যদিকে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দপ্তরের আর্থিক সহায়তার ঘোষণা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছুটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top