জাতিগত শংসাপত্র যাচাইয়ে জোর নবান্ন, ১.২২ লক্ষ নথি পরীক্ষা, বাতিল ১৩৫টি

জাতিগত শংসাপত্র যাচাইয়ে জোর নবান্ন, ১.২২ লক্ষ নথি পরীক্ষা, বাতিল ১৩৫টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে পূর্বে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র পুনরায় যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি শংসাপত্র বৈধ বলে নিশ্চিত করা হয়েছে। তবে ৪৫ হাজারেরও বেশি শংসাপত্র এখনও সন্দেহের তালিকায় রয়েছে এবং সেগুলির যাচাই প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ১৩৫টি শংসাপত্র বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই ওবিসি, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) শংসাপত্র ইস্যু নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতিগত শংসাপত্রগুলির পুনরায় যাচাইয়ের নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতেই প্রশাসনিক পর্যায়ে নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

প্রশাসনের দাবি, বিশেষ করে যেসব শংসাপত্র খুব অল্প সময়ের মধ্যে ইস্যু হয়েছিল, সেগুলিকে প্রথম পর্যায়ে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তদন্তে বিভিন্ন শংসাপত্রের তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মাঠপর্যায়ের যাচাইও করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আগেই সতর্ক করে জানিয়েছিলেন, তদন্তে কোনও শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের বক্তব্য, যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল প্রকৃত যোগ্য ব্যক্তিদের অধিকার সুরক্ষিত রাখা এবং অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত করা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top