জেলা সফরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কোথাও ভর্ৎসনা তো কোথাও প্রশংসা

জেলা সফরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কোথাও ভর্ৎসনা তো কোথাও প্রশংসা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর:

তিন দিনের জেলা সফরে পূর্ব মেদিনীপুরের একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নন্দীগ্রাম, হলদিয়া, ভগবানপুর, পটাশপুর-সহ বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিষেবার মান খতিয়ে দেখেন তিনি। রাতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে পরিষেবার বিভিন্ন ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের অভিযোগ শোনার পর হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ভর্ৎসনা করেন। হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবাও তাঁর সমালোচনার মুখে পড়ে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে হাসপাতালগুলির পরিষেবার মানোন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন। সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

জেলা সফরের দ্বিতীয় দিনে শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দেন।

পরিদর্শনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, পরিষেবার মান বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দিঘা হাসপাতালে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা চিকিৎসক ও কর্মীর ঘাটতি। এই সংকট দ্রুত কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top