ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০ বছরের নাবালকের মৃত্যু, দমদমে চাঞ্চল্য

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০ বছরের নাবালকের মৃত্যু, দমদমে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দমদমের ১০ বছরের এক নাবালকের। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। রক্ত পরীক্ষা করানোর পর ডেঙ্গি ধরা পড়ে। একই সঙ্গে রক্তে প্লেটলেটের মাত্রাও দ্রুত কমতে শুরু করে। বুধবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর রোডের বাসিন্দা ছিল ওই নাবালক। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে আচমকা জ্বরের তীব্রতা বেড়ে যায়। রক্ত পরীক্ষা করানোর পর ডেঙ্গি ধরা পড়ে এবং প্লেটলেটের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার বিষয়টি জানা যায়।

এরপর চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ১টা নাগাদ তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গিকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ডেঙ্গির জেরে শ্বাসযন্ত্রের জটিলতা তৈরি হয়ে অ্যাকিউট রেসপিরেটরি নিউমোনিয়াল শক দেখা দিয়েছিল বলেও উল্লেখ রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top