দাদাগিরির মঞ্চে নওসাদের ‘৩০ হাজার’ পুরস্কার! সজল-মদনদের নিয়ে কী বললেন ভাঙড়ের বিধায়ক, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

দাদাগিরির মঞ্চে নওসাদের ‘৩০ হাজার’ পুরস্কার! সজল-মদনদের নিয়ে কী বললেন ভাঙড়ের বিধায়ক, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন -;দাদাগিরির মঞ্চে রাজনৈতিক রং যেন এবার অন্য মাত্রা পেয়েছে। একই অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি, আইএসএফ-সহ একাধিক রাজনৈতিক দলের পরিচিত মুখকে একসঙ্গে দেখা গিয়েছে। নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqui), সজল ঘোষ, মদন মিত্র এবং মোস্তাফিজুর রহমানের উপস্থিতি নিয়ে অনুষ্ঠান সম্প্রচারের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। সেই রেশ কাটতে না কাটতেই এবার নওসাদের একটি ভিডিও বার্তা ঘিরে নতুন করে সরগরম সোশ্যাল মিডিয়া।

ভিডিও বার্তায় দাদাগিরির অনুষ্ঠানে দর্শকদের কাছ থেকে তাঁরা কী পেলেন, তা জানতে চান ভাঙড়ের বিধায়ক। পাশাপাশি নিজে কত পুরস্কার পেয়েছেন, সেই হিসাবও জানান তিনি। নওসাদকে বলতে শোনা যায়, “প্রায় দেড় ঘণ্টা সময় আপনারা দিয়েছেন। আমরা দাদাগিরির মঞ্চে ছিলাম। আপনারা দেখেছেন। আপনারা এই এপিসোড থেকে কী পেলেন? আমি ৩০ হাজার টাকা পেয়েছি। ভবিষ্যতে এই টাকাটা কী করব পরে বলব। ৫ হাজার টাকা এপিসোড চ্যাম্পিয়ন। ২৫ হাজার টাকা দ্রুত পয়েন্ট পাওয়ার জন্য। আর কিছু গিফট দিয়েছে।”

তবে পুরস্কারের হিসাবের পাশাপাশি দাদাগিরির মঞ্চকে সামনে রেখে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যক্তিগত সম্পর্কের পার্থক্য নিয়েও মন্তব্য করেন নওসাদ। তিনি বলেন, “দেখুন এই স্টেজটাকে। আমি ৫ বছর আগে থেকে বলে আসছিলাম না, বড় নেতারা মারপিট করে না। ছোট নেতারা বুথে মারপিট করে। কুণালদা ভোটের ময়দানে কোস্তভদাকে ছাড়ে না। সজল ঘোষকে আমি ভোটের ময়দানে এক ইঞ্চি ছাড়ব না।” একইসঙ্গে সজল ঘোষের স্ত্রী ফোন করার প্রসঙ্গ তুলে নওসাদ বলেন, “আমি হাসিমুখে কী বললাম, ‘এখন পর্যন্ত সজলদা ঠিক আছে।’” তাঁর আরও মন্তব্য, মোস্তাফিজুর রহমানও রাজনৈতিক লড়াইয়ে মদন মিত্রকে “এক ইঞ্চি জমি ছাড়বে না”। নওসাদের এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসতেই দাদাগিরির মঞ্চের রাজনৈতিক সমীকরণ নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top