ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তদন্ত শুরু পুলিশের

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তদন্ত শুরু পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এক আপ্তসহায়ককে। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয়। তবে তদন্তের স্বার্থে ঘটনার বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগকারী তরুণীও একই সংস্থার কর্মী। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের কথা বলে অভিযুক্ত তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

অভিযোগকারী জানান, ঘটনার প্রায় দুই মাস পর গত ১২ জুন তিনি হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top