বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংওয়ার, নিহত কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংওয়ার, নিহত কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা এলাকায় দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নিহত হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। প্রাথমিক অভিযোগ, সংঘর্ষের সময় তাঁর বন্দুক ছিনিয়ে নিয়ে সেই অস্ত্র দিয়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এই ঘটনায় রাজা দত্তের দুই শাগরেদও গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। কী কারণে এই গ্যাংওয়ার, এর নেপথ্যে কারা রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top