ধানের জমিতে পড়ে তিন হাতির দেহ! জঙ্গলমহলে মর্মান্তিক ঘটনা, বিদ্যুতের তারে পিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা

ধানের জমিতে পড়ে তিন হাতির দেহ! জঙ্গলমহলে মর্মান্তিক ঘটনা, বিদ্যুতের তারে পিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর: রবিবার সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয়রা। মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা গেল তিনটি হাতির দেহ। মৃত হাতিগুলির মধ্যে রয়েছে দুটি হস্তিশাবক এবং একটি পূর্ণবয়স্ক হাতি। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পিড়াকাটা রেঞ্জের রঞ্জার জঙ্গল সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, সকালে মাঠে যাওয়ার পরই তাঁরা হাতিগুলিকে জমির মধ্যে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

বনদফতর সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জমির উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই তিনটি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে হাতিগুলি বিদ্যুতের তারের কাছে পৌঁছল এবং ঠিক কোন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন বনকর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top