নিট আন্দোলনে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা, আটক পড়ুয়াদের মুক্তির সিদ্ধান্ত

নিট আন্দোলনে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা, আটক পড়ুয়াদের মুক্তির সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের ঘোষণা করল বিহার সরকার। সোমবার সরকার জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যাঁদের বিরুদ্ধে এফআইআর ও অন্যান্য আইনি পদক্ষেপ করা হয়েছিল, সেগুলি শীঘ্রই প্রত্যাহার করা হবে। পাশাপাশি যাঁদের আটক করা হয়েছে, তাঁদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২৬ তারিখ সন্ধ্যা ৬টার আগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে সরকার আর কোনও আইনি পদক্ষেপ নেবে না। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বন্‌ধ চলাকালীন মোট ৬৯৪ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৩৯ জন নাবালককে আগেই মুক্তি দেওয়া হয়। বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

বিহার সরকার জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর, ফৌজদারি মামলা এবং কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হবে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top