নিট প্রশ্নফাঁস কাণ্ডে আরও কড়া বার্তা মোদির, ‘তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই নেই’

নিট প্রশ্নফাঁস কাণ্ডে আরও কড়া বার্তা মোদির, ‘তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই নেই’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের অবস্থান আরও কঠোর হতে চলেছে বলে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনওরকম ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি জানান, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বা তুচ্ছ ঘটনা নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের কাছে অত্যন্ত উদ্বেগ ও কষ্টের বিষয়। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে একাধিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে। তদন্ত প্রক্রিয়াও দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। সেই কারণেই অল্প সময়ের মধ্যে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়। তিনি জানান, ১৯ তারিখে পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। দেশজুড়ে বহু শিক্ষার্থীর সাফল্যের খবর এলেও শুধুমাত্র পরীক্ষা সম্পন্ন করেই সরকার দায়িত্ব শেষ হয়েছে বলে মনে করছে না। পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top