পশ্চিমবঙ্গের নাম বদল নয়, ঐতিহ্য বজায় রাখার সিদ্ধান্ত সরকারের: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নাম বদল নয়, ঐতিহ্য বজায় রাখার সিদ্ধান্ত সরকারের: শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্যের সরকারি নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নামের বিভিন্ন প্রস্তাব অতীতে আলোচনায় এলেও বর্তমান সরকার ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ’ নামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে দেশভাগের ইতিহাস এবং বাঙালির আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই সরকার নাম পরিবর্তনের পথে হাঁটছে না।

দেশভাগের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের বিভাজনের সময় পশ্চিমবঙ্গের সৃষ্টি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তাঁর দাবি, তৎকালীন পরিস্থিতিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অস্তিত্ব নিশ্চিত হয়েছিল। সেই ইতিহাসের স্মারক হিসেবেই ‘পশ্চিমবঙ্গ’ নাম বহাল রাখা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যের ঐতিহাসিক পরিচয় ও উত্তরাধিকারকে সম্মান জানিয়ে ‘পশ্চিমবঙ্গ’ নামই সরকারি ভাবে বহাল থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top