পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পুজোর আর বেশি দেরি নেই। এই সময়ে সাধারণত শরতের নীল আকাশ আর সাদা মেঘের দেখা মেলে। কিন্তু এবারের আবহাওয়ার ছবিতে এখনও সেই চেনা শরতের আমেজ স্পষ্ট নয়। বরং ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ১৯ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে।

শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

এই আবহাওয়ার কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলিতে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর আগে কবে ফিরবে শরতের সেই পরিষ্কার আকাশ, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top