পুজোর আগে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত! সোমবার থেকেই দক্ষিণবঙ্গে কাটবে বর্ষার জোর, উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টি

পুজোর আগে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত! সোমবার থেকেই দক্ষিণবঙ্গে কাটবে বর্ষার জোর, উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দরজায় কড়া নাড়ছে শরৎ, আর মাত্র কয়েক দিন পরেই দুর্গাপুজো। তার আগেও অবশ্য রাজ্যজুড়ে পুরোপুরি কাটেনি বৃষ্টির পরিস্থিতি। কখনও মৌসুমী অক্ষরেখা, আবার কখনও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। এর মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই ধীরে ধীরে কমতে শুরু করবে বর্ষার দাপট। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলেই আশা করছে হাওয়া অফিস।

অন্যদিকে, গণেশ চতুর্থীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। ফলে পুজোর আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই পুরোপুরি স্বস্তির পূর্বাভাস নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top