প্রতি জেলায় একটি করে পর্যটনকেন্দ্রকে ‘প্রধান গন্তব্য’ করার পরিকল্পনা, বাংলার পর্যটনে নতুন উদ্যোগ

প্রতি জেলায় একটি করে পর্যটনকেন্দ্রকে ‘প্রধান গন্তব্য’ করার পরিকল্পনা, বাংলার পর্যটনে নতুন উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বাংলার পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করে তুলতে নতুন পরিকল্পনা নিচ্ছে পর্যটন দপ্তর। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলা থেকে একটি করে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বেছে নিয়ে সেটিকে জেলার প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এই পরিকল্পনার মূল লক্ষ্য হল প্রতিটি জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বেশি করে সামনে আনা এবং পর্যটনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। নির্বাচিত পর্যটনকেন্দ্রগুলির পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ওই পর্যটনকেন্দ্রগুলিতে খাবারের স্টল, বায়ো-টয়লেট, হেল্পলাইন-সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য সংশ্লিষ্ট এলাকার সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হতে পারে।

শুধু জেলা সদর বা পরিচিত পর্যটনকেন্দ্রগুলির মধ্যেই পরিকল্পনাকে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। জেলা, মহকুমা এবং ব্লক স্তরেও পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অপেক্ষাকৃত কম পরিচিত পর্যটনস্থলগুলিও পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।

পর্যটন দপ্তরের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলার নিজস্ব পর্যটন আকর্ষণকে সামনে আনার পাশাপাশি স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top