প্লাজমা বিক্রি নিয়ে বড় অভিযোগ, ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্তে স্বাস্থ্য দফতর

প্লাজমা বিক্রি নিয়ে বড় অভিযোগ, ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্তে স্বাস্থ্য দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

রক্তদান শিবির থেকে সংগ্রহ করা রক্তের প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় চার কোটি টাকার প্লাজমা ১১টি ব্লাড ব্যাঙ্ক থেকে বাইরে বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

চিকিৎসকদের মতে, প্লাজমা হল রক্তের তরল অংশ, যা মোট রক্তের প্রায় ৫৫ শতাংশ। এতে জল ছাড়াও বিভিন্ন প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর এবং অ্যান্টিবডি থাকে। গুরুতর দুর্ঘটনা, প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ, লিভারের জটিল রোগ এবং কিছু বিরল অটোইমিউন রোগের চিকিৎসায় প্লাজমার বিশেষ প্রয়োজন হয়। এই কারণেই প্লাজমার চাহিদা অত্যন্ত বেশি।

এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের একটি দল পরিদর্শনে যায়। তদন্তকারীরা নথিপত্র এবং প্লাজমা সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন। তদন্ত শেষ হওয়ার পরই অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top