বঙ্গোপসাগরের নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার, ১৪ অগস্ট সকালে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে কলকাতার কাছ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল জমা এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top