‘বন্দেমাতরম গাইতেই হবে’, মেচেদার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘বন্দেমাতরম গাইতেই হবে’, মেচেদার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালনের […]


রাজ্য – মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সরকার সেই অধিকারে কোনও বাধা দেবে না। তবে তিনি জানান, ‘বন্দেমাতরম’ গাওয়ার ক্ষেত্রে সবাইকে অংশ নিতে হবে। তাঁর বক্তব্য, শুধু উপস্থিত থাকলেই হবে না, গান চলাকালীন ঠোঁটও নাড়াতে হবে। এ বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে নিয়ে নানা বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হবে। কিন্তু বাস্তবে বকরি ইদ, মহরম-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে এবং কাউকে বাধা দেওয়া হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তাঁর আহ্বান, আইন মেনে নিজের ধর্ম পালন করুন, তবে জাতীয় গান ‘বন্দেমাতরম’ গাওয়ার ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে। তাঁর দাবি, ওই দিনটি ঐতিহাসিকভাবে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর স্মৃতিবাহী। একই সঙ্গে তিনি জানান, ওই দিন বিজেপি সরকারের ১০০ দিনও পূর্ণ হবে। পূর্ববর্তী সরকারের ‘খেলা হবে দিবস’-এর পরিবর্তে এবার ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে।

কলকাতা বিমানবন্দরের কাছে বাঁকড়া মসজিদ সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাশাপাশি, নাম উল্লেখ না করে রেজিনগরের এক বিধায়ককে কটাক্ষ করেন এবং দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে আগের মতো হুমকি বা ধমকের রাজনীতি আর চলছে না।

রাজ্য – মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালনের […]

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top