বিগ বস বাংলায় নজিরবিহীন সিদ্ধান্ত! আগামী সপ্তাহে ঘরের সব সদস্যই নমিনেটেড, জীতুর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বাড়ল উত্তাপ

বিগ বস বাংলায় নজিরবিহীন সিদ্ধান্ত! আগামী সপ্তাহে ঘরের সব সদস্যই নমিনেটেড, জীতুর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বাড়ল উত্তাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন -;‘বিগ বস বাংলা’-র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’-এ এবার দেখা গেল একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত। জয়িতার বিদায় এবং জীতু কামালের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর্ব পেরিয়ে সপ্তাহের শেষে বিগ বস জানিয়ে দিলেন, আগামী সপ্তাহে চার-পাঁচজন নয়, ঘরের প্রতিটি সদস্যকেই একসঙ্গে নমিনেট করা হয়েছে।

এই গণ-নমিনেশনের কারণও স্পষ্ট করে জানিয়েছে বিগ বস। ঘরে যখন-তখন অপ্রয়োজনে ঘুমানো, অপরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাংলার বদলে ক্রমাগত ইংরেজিতে কথা বলার মতো নিয়মভঙ্গের অভিযোগেই এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রতিযোগীদের সতর্ক করে জানান, এবার খেলা আরও খোলাখুলিভাবে এগোবে।

এদিকে জীতু কামালের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই ঘরের সমীকরণে বদলের ইঙ্গিত মিলেছে। ভরত কল এবং অ্যালেক্স তাঁকে স্বাগত জানিয়ে জড়িয়ে ধরলেও নন্দিনীর প্রতিক্রিয়া ছিল অনেকটাই সংযত। তিনি শুধু হাত মিলিয়ে সরে যান। এরপর বিছানায় শুয়ে নন্দিনী ও রাজবীরের মধ্যে জীতুকে নিয়ে শুরু হয় আলোচনা।

রাজবীরকে কিছুটা চিন্তিত ও অস্থির দেখালে নন্দিনীও তাঁকে খোঁচা দেন। জীতুর আগমনে গেমে নতুন সমীকরণ তৈরি হবে কি না, কে কার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন এবং ওয়াইল্ড কার্ড প্রতিযোগী কতটা প্রভাব ফেলবেন—এই নিয়েই এখন চর্চা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top