‘ব্যথা হলে হনুমান চালিশা পাঠ করি’, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে ঘটনার অভিজ্ঞতা জানালেন পাইলট স্মিত মাচ্ছার

‘ব্যথা হলে হনুমান চালিশা পাঠ করি’, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে ঘটনার অভিজ্ঞতা জানালেন পাইলট স্মিত মাচ্ছার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি

জরুরি পরিস্থিতির মধ্যে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পাইলট স্মিত মাচ্ছার। ঘটনার বিস্তারিত শুনে তাঁর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রুত সুস্থতা কামনা করেন তাঁর।

কথোপকথনের সময় স্মিত মাচ্ছার জানান, কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে তিনি হনুমান চালিশা পাঠ করেন। তাঁর কথায়, ‘‘আমার যখন কষ্ট হয়, হনুমান চালিশা পাঠ করি। ওই সময় যখন ছুরির আঘাতে ব্যথা করছিল, তখনও আমি হনুমান চালিশা পড়ছিলাম।’’

নিজের পারিবারিক অভ্যাসের কথাও প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন স্মিত। তিনি জানান, তাঁর ন’বছরের ছেলেকেও প্রতিদিন পুজোর সময় হনুমান চালিশা পাঠ করে শোনান। দেশের বাইরে থাকলেও নিজের সংস্কৃতি ও শিকড় থেকে তিনি দূরে নন—কথোপকথনে সেই বার্তাই উঠে আসে তাঁর বক্তব্যে।

ঘটনার পর পাওয়া আঘাত নিয়েও আত্মবিশ্বাসী স্মিত মাচ্ছার। তিনি বলেন, ‘‘আমি দেশ থেকে দূরে আছি, দেশের সংস্কৃতি থেকে দূরে নেই। আমি ক্ষত নিয়ে ভাবছি না। এটাকে একটা জার্নির মতো দেখছি। আমি আত্মবিশ্বাসী, সুস্থ হয়ে উঠব।’’

প্রধানমন্ত্রীকে নিজের জীবনের আদর্শ বলেও উল্লেখ করেন পাইলট স্মিত মাচ্ছার। অন্যদিকে, তাঁর সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। কঠিন পরিস্থিতির মধ্যেও স্মিতের ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের কথাই এই কথোপকথনে বিশেষভাবে উঠে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top