ভিড়ে ঠাসা মেট্রোয় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ! পিঠে হাত, খোলা ছিল যুবকের প্যান্টের চেন, থানায় অভিযোগ

ভিড়ে ঠাসা মেট্রোয় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ! পিঠে হাত, খোলা ছিল যুবকের প্যান্টের চেন, থানায় অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

শহর ও শহরতলির মানুষের যাতায়াতের অন্যতম ভরসা মেট্রো রেল। আর সেই মেট্রোর কামরাতেই এবার শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুললেন এক তরুণী। অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক মত্ত যুবক তাঁর পিঠের উপর হাত বুলিয়ে ক্রমশ নিচের দিকে নামাতে থাকেন। পিছনে ঘুরতেই তরুণী দেখেন, অভিযুক্ত যুবকের প্যান্টের চেন খোলা। বিষয়টি অন্য যাত্রীদের নজরে আসতেই প্রতিবাদ শুরু হয়। ইতিমধ্যেই এই ঘটনায় শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।

ঠিক কী ঘটেছিল মেট্রোয়?

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। ওই তরুণী চাঁদনি চক স্টেশন থেকে রাত ৮টা ৪৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোয় উঠেছিলেন। এসপ্ল্যানেড স্টেশনে স্বাভাবিকভাবেই কামরায় ভিড় বাড়ে। অভিযোগ, সেই সময়ই মেট্রোয় ওঠেন অভিযুক্ত যুবক।

তরুণীর দাবি, মেট্রোয় ওঠার কয়েক মিনিটের মধ্যেই তিনি পিছনে অস্বস্তিকর কিছু অনুভব করতে শুরু করেন। তাঁর অভিযোগ, একটি হাত পিঠ বেয়ে ক্রমশ নিচের দিকে নামছিল। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকান তিনি। তখনই দেখতে পান, পিছনে দাঁড়িয়ে রয়েছেন এক মত্ত যুবক এবং তাঁর প্যান্টের চেন খোলা।

অন্য যাত্রীদের প্রতিবাদ, থানায় অভিযোগ

ঘটনাটি বুঝতে পেরে অন্য যাত্রীরাও প্রতিবাদ জানান বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন তরুণী। ইতিমধ্যে শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভিড়ের মধ্যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে এই অভিযোগকে কেন্দ্র করে। তবে অভিযুক্ত যুবকের পরিচয় বা তাঁর বিরুদ্ধে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top