মঙ্গলবারও বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবিদ্যুৎয়ের সম্ভাবনা

মঙ্গলবারও বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবিদ্যুৎয়ের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সপ্তাহের শুরুতেই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। মঙ্গলবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সব জেলায় একসঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আজ কলকাতার আবহাওয়া

কলকাতাতেও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে রাস্তায় বের হলে আচমকা বৃষ্টির মুখে পড়তে পারেন শহরবাসী।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আট জেলাতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top