মাধ্যমিকের ফল আজ, কীভাবে দেখবেন রেজাল্ট জানাল পর্ষদ

মাধ্যমিকের ফল আজ, কীভাবে দেখবেন রেজাল্ট জানাল পর্ষদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া। ইতিমধ্যেই ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিক ২০২৬-এর ফলাফল। একই সঙ্গে সকাল ১০টা থেকেই বিভিন্ন ক্যাম্প অফিসে মার্কশিট বিতরণের কাজ শুরু হবে। স্কুলের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করার পর সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট হাতে পাবে।
রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের যেতে হবে পর্ষদের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে। ফলাফল পাওয়া যাবে—
WBBS Education Data Website⁠�
West Bengal Board of Secondary Education Official Website⁠�
ওয়েবসাইটে ঢুকে ‘Result’ অপশনে ক্লিক করে রোল নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে নম্বর। পাশাপাশি থাকবে স্কোরকার্ড ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও।
শুধু ওয়েবসাইট নয়, মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে ফলাফল। পরীক্ষার্থীরা প্লে-স্টোর থেকে iResults, Madhyamik Results অথবা Edutips App ডাউনলোড করেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে।
এবারের মাধ্যমিক ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের কারণেই এই বিলম্ব। এপ্রিল মাসে বাংলায় দু’দফায় ভোট হওয়ায় বহু শিক্ষক-শিক্ষিকা নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। সেই কারণেই ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে ৪ মে ভোটের ফল ঘোষণার পর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিন চূড়ান্ত করা হয়।
পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, ফল প্রকাশের সময় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাই কোনও সমস্যা হলে ধৈর্য ধরে কয়েকবার পেজ রিফ্রেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের আগে থেকেই রোল নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top