হাওড়া —
লোকাল ট্রেন বাতিলের জেরে ফের ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া, ব্যান্ডেল-সহ একাধিক স্টেশন থেকে ছাড়ার কথা থাকা ট্রেনগুলি বাতিল থাকবে। সব মিলিয়ে মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।
হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল?
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে।
ব্যান্ডেল, আরামবাগ, পাণ্ডুয়া ও মেমারি থেকেও বাতিল ট্রেন
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যান্ডেল থেকে ছাড়ার কথা থাকা ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
এছাড়া আরামবাগ থেকে ছাড়ার কথা থাকা ৩৭৩৬২ নম্বর ট্রেন, পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ নম্বর ট্রেন এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন বাতিল থাকবে।
রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে রবিবার যাঁরা হাওড়া লাইনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই ট্রেনের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।




















