রাজ্যের মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ আগরওয়াল, মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রের অনুমোদন

রাজ্যের মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ আগরওয়াল, মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রের অনুমোদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে আরও ছয় মাস দায়িত্বে বহাল থাকছেন মনোজ আগরওয়াল। রাজ্য সরকারের প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিনি মুখ্যসচিব পদে দায়িত্ব পালন করবেন।

১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়ালের মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগ কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল। সেই প্রস্তাব খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮’-এর ১৬(১) নম্বর ধারার আওতায় এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

২৩ জুলাই নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের অনুমোদনপত্র নবান্নে পাঠানো হয়। এরপর কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কেন্দ্রের এই অনুমোদনের ফলে আগামী ছয় মাস পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার শীর্ষ দায়িত্বে থাকবেন মনোজ আগরওয়াল। রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর নেতৃত্বই বহাল থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top