সল্টলেকে দিনদুপুরে যুবক অপহরণ, সন্ধ্যাতেই নদিয়া থেকে উদ্ধার; আটক ৪

সল্টলেকে দিনদুপুরে যুবক অপহরণ, সন্ধ্যাতেই নদিয়া থেকে উদ্ধার; আটক ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা -;দিনদুপুরে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের ব্যস্ত অফিসপাড়া থেকে এক যুবককে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাইকে থাকা ওই যুবকের পথ আটকে কয়েকজন দুষ্কৃতী তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। প্রকাশ্য রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা দ্রুত পুলিশকে খবর দিলে তদন্তে নামে বিধাননগর পুলিশ কমিশনারেট। অপহরণের খবর পাওয়ার পরই আশপাশের এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই অভিযুক্তদের গতিবিধির সন্ধান মেলে।

পুলিশের তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ একটি গাড়ি থেকে তাঁকে উদ্ধার করে। ওই গাড়িতেই উপস্থিত ছিলেন অভিযুক্তরাও।

ঘটনার জেরে চারজনকে আটক করেছে পুলিশ। অপহরণের নেপথ্যে কী কারণ ছিল, অভিযুক্তদের সঙ্গে অপহৃত যুবকের কোনও পূর্বপরিচয় ছিল কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top