সাংবাদিকদের জন্য বড় ঘোষণা, ৬০ বছর বয়সে মিলবে পেনশন; ১ সেপ্টেম্বর থেকে আবেদন

সাংবাদিকদের জন্য বড় ঘোষণা, ৬০ বছর বয়সে মিলবে পেনশন; ১ সেপ্টেম্বর থেকে আবেদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করল সরকার। সাংবাদিকদের পেনশন দেওয়ার জন্য রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ৬০ বছর বয়সের পর সাংবাদিকরা পেনশনের জন্য আবেদন করতে পারবেন।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পেনশনের জন্য আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার মধ্যে হতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকদের ক্ষেত্রে অন্তত ১০ বছর ওই কার্ড থাকার শর্ত রাখা হয়েছে।

যাঁদের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে পেনশনের আওতায় আসতে পারবেন। সেক্ষেত্রে সাংবাদিকতায় অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনও কারণে অ্যাক্রিডিটেশন কার্ডের মাঝে নবীকরণ না হলেও মোট ১০ বছর কার্ড থাকার প্রমাণ থাকলে আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

শুধু তাই নয়, ৬০ বছর বয়সের পর কোনও সাংবাদিক যদি সরাসরি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত না থেকে অন্য পেশা বা কাজে যুক্ত থাকেন, তাতেও পেনশন পাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানা যাচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সাংবাদিক পেনশনের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। ফলে দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থাকা প্রবীণ সাংবাদিকদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top