সাতসকালে কলকাতায় ফের ED অভিযান, টোল প্লাজায় জালিয়াতির অভিযোগে দেশের ১৪ জায়গায় একযোগে তল্লাশি

সাতসকালে কলকাতায় ফের ED অভিযান, টোল প্লাজায় জালিয়াতির অভিযোগে দেশের ১৪ জায়গায় একযোগে তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বুধবার সাতসকালে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। জাতীয় সড়কের বিভিন্ন টোল প্লাজায় জালিয়াতি করে টোল আদায়ের অভিযোগের তদন্তে দেশের ১৪টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন বা PMLA-এর আওতায় এই অভিযান চালানো হচ্ছে।

বুধবার সকালে কলকাতা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ এবং দিল্লি-এনসিআর এলাকার একাধিক ঠিকানায় হানা দেন ED আধিকারিকরা। টোল আদায়ের ক্ষেত্রে আর্থিক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা গিয়েছে।

অভিযানের সময় সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ED সূত্রে খবর। টোল আদায়ের প্রক্রিয়ায় কোনও ধরনের আর্থিক কারচুপি বা জালিয়াতি হয়েছে কি না, সেই বিষয়েই তদন্তকারীরা তথ্য সংগ্রহ ও যাচাই করছেন। দেশের একাধিক রাজ্যে একইসঙ্গে চলা এই অভিযানে কলকাতার তল্লাশি ঘিরেও নজর রয়েছে তদন্তকারী মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top