
আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নাকি খেলবেন না হেন্দ্র সিং ধোনি
১৫ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দল নির্বাচনে বসতে চলেছে এমএসকে প্রসাদের নেতৃ্ত্বাধীন নির্বাচক কমিটি। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে কোনও পরিবর্তন করতে চান না টিম নির্বাচকরাও।
বিশ্বকাপের পর মাস দুয়েক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন মাহি।ক্রিকেট থেকে ছুটি নিয়ে সেনার প্রশিক্ষণে ছিলেন মাহি। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিজ্ঞাপণী শুটিংয়ে এবং প্রচারে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মাহিকে। চলতি মাসের গোড়ায় কাশ্মীরে সেনা প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অন্যান্য জওয়ানদের সঙ্গে সীমান্তে টহলও দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনি নিজেই নাকি খেলতে চাইছেন না। তাই নির্বাচকরাও বিষয়টি নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না। শোনা যাচ্ছে, প্রোটিয়াদের বিরুদ্ধেও নাকি ঋষভকেই সুযোগ দিতে আগ্রহী বোর্ড। আর তাই হয়তো দলে ঠাঁই হবে না প্রাক্তন ভারত অধিনায়কের।


















