সিঙ্গুরে টাটা প্রকল্পের জট কাটানোর উদ্যোগ, টাটা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

সিঙ্গুরে টাটা প্রকল্পের জট কাটানোর উদ্যোগ, টাটা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে থাকা সিঙ্গুরে টাটা গোষ্ঠীর বন্ধ হয়ে যাওয়া প্রকল্প নিয়ে নতুন করে সমাধানের উদ্যোগ শুরু হয়েছে। সূত্রের খবর, ক্ষতিপূরণ সংক্রান্ত অচলাবস্থা কাটাতে টাটা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। বৈঠকে প্রকল্প-সংক্রান্ত আইনি ও আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা প্রকল্প বাতিল হওয়ার পর ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল। সেই মামলায় টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের বিষয়টিও আলোচনায় উঠে আসে। উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বলে প্রশাসনিক সূত্রের দাবি।

জানা গিয়েছে, ক্ষতিপূরণের অঙ্ক এবং মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, এই মামলার তদারকির দায়িত্বে রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র।

রাজ্য সরকারের দাবি, শিল্পোন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করতে দীর্ঘদিনের অমীমাংসিত শিল্প-সংক্রান্ত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সিঙ্গুর প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top