২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা শুভেন্দুর! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক আক্রমণ

২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা শুভেন্দুর! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক আক্রমণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এ দিন একটি যুব ও ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। তাঁর অভিযোগ, অতীতে বাম জমানার মতোই তৃণমূল সরকারের আমলেও সনাতন সংস্কৃতি ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে।

রাম মন্দির ও মহাকুম্ভ প্রসঙ্গে আক্রমণ

রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল করার প্রসঙ্গ তুলে তাঁকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, সেই সময় রাম মন্দিরের বিরোধিতায় পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও বিধানসভার ভিতরে মহাকুম্ভের মতো পবিত্র বিষয় নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে মমতার সমালোচনা করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, সনাতন সংস্কৃতি ও হিন্দু ধর্মের ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। তাঁর দাবি, নির্বাচনে পরাজয়ের মাধ্যমে সেই রাজনীতির জবাব দিয়েছেন বাংলার মানুষ।

কালীমূর্তি ও পুলিশের গাড়ি প্রসঙ্গেও কটাক্ষ

কালীমূর্তি পুলিশের গাড়িতে তোলার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর দাবি, যে মহালয়ার দিন মমতা নিজে পুলিশের গাড়িতে উঠেছেন।

সব মিলিয়ে, ধর্মীয় সংস্কৃতি, রাম মন্দির, মহাকুম্ভ এবং কালীমূর্তি নিয়ে একাধিক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণাকে ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top