নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২৩ শে ডিসেম্বর :মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হল ছয় জনকে এবং ভরতপুরে গুন্দুরিয়া গ্রামে জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচশার জেরে ছাত্র গুলিবিদ্ধ ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। মোট সাতজন কে রবিবার কান্দি মহকুমা দেওয়ানী ও ফৌজদারির কোটে বিচারক মধুসূদন পাল এজলাসে তোলা হয় রবিবার।
কান্দি আদালতে সরকারী আইনজীবী জানান, ভরতপুর সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুইজন মহিলা সহ মোট ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রা হলেন সাইদুল মল্লিক, অন্তু সেখ, হান্নান সেখ, নেকবর সেখ, নয়না বেওয়া, আশমানি বিবি এদের বিরুদ্ধে ১৪৩/৩১১, ৩৩৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬, ৩৪ ভারতীয় দন্ড বিধির ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদের মধ্যে সাইদুল মল্লিক, অন্তু সেখ, হান্নান সেখ কে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ও বাকি তিনজন কে চারদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এবং
গুনান্দবাটি গুলিবিদ্ধ ঘটনায় সমির পাল কে গ্রেফতার করে পুলিশ, ধৃতের বিরুদ্ধে ১৪৩, ১৪৭, ৩২৬, ৩০৭, ৩৪ ভারতীয় দন্ড বিধির এবং ২৫, ২৭ arms act মামলা রুজু করা হয়েছে এবং তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।



















